বাংলাদেশে একটি বড় অনুদানের জন্য আবেদন করুন.
নিচের ফরমটি পূরণ করে সর্বোচ্চ ১১০০০ ডলার পর্যন্ত অনুদানের জন্য আবেদন করুন
এই অনুদান যাদের জন্য উন্মুক্ত:
- বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী প্রতিবন্ধী তরুণদের দ্বারা পরিচালিত সংগঠনসমূহ
এই তহবিলটি বাংলাদেশের একদল তরুণ প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিকল্পনা করা হয়েছে এবং তহবিলটি কিভাবে প্রদান করা হবে সে বিষয়ে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিশ্চিত করবে যে সর্বাধিক প্রভাব ফেলতে পারে এমন ক্ষেত্রেই এই টাকা ব্যবহৃত হবে।
প্রতিবন্ধী তরুণরা প্রায়ই প্রতিবন্ধিতা ন্যায়বিচার ও যুব আন্দোলন উভয় ক্ষেত্রেই উপেক্ষিত হয়। ফলে তারা নিজেদের সম্প্রদায়ে নেতৃত্ব দিতে, সংগঠিত হতে এবং পরিবর্তন আনতে প্রয়োজনীয় সম্পদ থেকে বঞ্চিত হয়। এই তহবিলের লক্ষ্যই হলো সে পরিস্থিতির পরিবর্তন করা।
মনে রাখবেনঃ আমরা ধরে নেব যে আবেদনকারীই গ্রুপের মূল যোগাযোগ ব্যক্তি। যদি তা না হয়, তবে তার পক্ষে উত্তর প্রদান করুন।
এই ফরমটি একবারেই সম্পুর্ণভাবে পূরন করতে হবে। ধাপে ধাপে উত্তর সংরক্ষণ করার সুযোগ নেই।
আবেদনটি জমা দিতে আপনার কোনো সহায়তা প্রয়োজন হলে, অনুগ্রহ করে লিটন বারুরীর সাথে litan.baruri@add-bangladesh.org এই ইমেইলের মাধ্যমে অথবা ০১৭০৬৩১৯০৮১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন।
এখন আবেদন করুন
দয়া করে যোগ্যতা সংক্রান্ত এই প্রশ্নগুলো দিয়ে শুরু করুন: