আবেদনকারীদের জন্য তথ্য
যুব প্রতিবন্ধিতা ন্যায্যতা তহবিল একটি তিন-বছরের নমনীয় তহবিল যা প্রতিবন্ধী যুবদের জন্য তৈরি করা হয়েছে (২৭ এপ্রিল ২০২৬ তারিখে যাদের বয়স ১৮–৩৫ বছর)। বাংলাদেশ, কম্বোডিয়া এবং উগান্ডার প্রতিবন্ধী যুবরাই এই তহবিল কীভাবে নকশা করা হবে এবং কীভাবে ব্যবহার করা হবে তা সিদ্ধান্ত নেবে।
প্রতিবন্ধী যুবরা ন্যায্যতা ও যুব আন্দোলন—দুই ক্ষেত্রেই প্রায়ই উপেক্ষিত হয়। নিজেদের কমিউনিটিতে নেতৃত্ব দেওয়া, সংগঠিত হওয়া এবং পরিবর্তন আনার জন্য তাদের প্রয়োজনীয় সম্পদ প্রায়ই থাকে না। তারা কীভাবে তহবিল পরিচালিত হবে বা কীভাবে নিজেদের বাজেট পরিচালনা করবে—এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের প্রতি আস্থা দেখানো হয় না। এই তহবিল সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্য নিয়ে কাজ করবে।
এই তহবিলটি কীভাবে ডিজাইন করা হয়েছে?
বাংলাদেশ, কম্বোডিয়া এবং উগান্ডার প্রতিবন্ধী তরুণদের একটি দল তাদের নিজ নিজ দেশে এই ফান্ডের অগ্রাধিকারগুলো নির্ধারণ করেছে। আবেদনপত্রের প্রশ্ন থেকে শুরু করে মূল্যায়নের মানদণ্ড—সবকিছুই তাদের দ্বারাই নির্বাচিত হয়েছে। কারা এই ফান্ড পাবে, সেটিও এই প্রতিবন্ধী তরুণরাই সিদ্ধান্ত নেবে।
এই তহবিলের লক্ষ্য হলো প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বকে সমর্থন করা এবং বিভিন্ন দেশে প্রতিবন্ধী তরুণদের আন্দোলনের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করা। প্রতিবন্ধী তরুণদের অধিকার নিশ্চিত করতে তাদের পক্ষে সচেতনতা সৃষ্টি, অ্যাডভোকেসি জোরদার করা এবং সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করাই এই তহবিলের উদ্দেশ্য।
এ তহবিল বিশেষভাবে সেইসব সবচেয়ে প্রান্তিক ও বঞ্চিত গোষ্ঠীকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করে, যারা মূলধারার আন্দোলন থেকে বাদ পড়ে এবং সহজে কোনো অর্থায়ন পায় না।
বাংলাদেশে বর্তমানে কী ধরণের তহবিল রয়েছে?
বাংলাদেশে প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত—এবং তাদের সমর্থনকারী—কর্মসূচির জন্য অর্থায়নের সুযোগ রয়েছে।
বাংলাদেশে অর্থায়নের জন্য আবেদন করার দুটি সুযোগ রয়েছে:
বিশ্ববিদ্যালয়ে পড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুদান
এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী তরুণদের দল বা ব্যক্তিদের জন্য। তারা প্রথম বছরে সর্বোচ্চ ৯,০০০ ডলারের জন্য আবেদন করতে পারবেন।*
প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর জন্য অনুদান
এটি প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর জন্য। তারা প্রথম বছরে সর্বোচ্চ ১১,০০০ ডলারের জন্য আবেদন করতে পারবেন।
এডিডি সফল আবেদনকারীদের তিন বছরের জন্য সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছে, তবে বর্তমানে শুধুমাত্র প্রথম বছরের অর্থায়ন নিশ্চিত করা হয়েছে।*
কারা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন?
প্রতিটি তহবিলের জন্য আবেদন করতে হলে নিচের মানদণ্ডগুলো অবশ্যই পূরণ হতে হবে:
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুদান
১। আপনি একজন তরুণ (২৭ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৮–৩৫ বছর) যিনি নিজেকে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পরিচিত করেন।
২। আপনি পূর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন।
৩। আপনি বর্তমানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং আপনার কোর্স শেষ হতে কমপক্ষে আরও দেড় বছর বাকি আছে।
৪। আপনি ব্যক্তি হিসেবে বা একটি দল হিসেবে আবেদন করতে পারেন।
প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর জন্য অনুদান
১। আপনার দলে অন্তত ৩ জন সদস্য রয়েছে।
২। আপনার দলের নেতা / সিদ্ধান্ত গ্রহণকারীদের বেশিরভাগই (২৭ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৮–৩৫ বছর) প্রতিবন্ধী তরুণ।
৩। আপনার দল অন্তত এক বছর ধরে প্রতিবন্ধী তরুণদের সহায়তায় কাজ করার অভিজ্ঞতা রাখে।
আপনি শুধুমাত্র এক ধরনের অনুদানের জন্যই আবেদন করতে
কিভাবে আবেদন করা যাবে?
আপনি নিচের লিংকগুলো ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন:
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুদান-https://add.org.uk/djfy-application-form-2/
প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর জন্য অনুদান- https://add.org.uk/djfy-application-form-long-form/
আবেদন ফর্মে আপনাকে আপনার দল বা নিজের সম্পর্কে কিছু তথ্য দিতে বলা হবে, এবং নিচের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর প্রদান করতে হবে। আবেদন শুরু করার আগে অনুগ্রহ করে আপনার উত্তরগুলো প্রস্তুত রাখুন:
১। অনুগ্রহ করে আমাদের জানান, আপনি এই তহবিল দিয়ে কী করতে চান এবং কীভাবে এই অর্থ ব্যয় করা হবে?
২। আপনার পরিকল্পনায় প্রতিবন্ধী তরুণদের ভূমিকা কী হবে? বিশেষ করে তরুণ নারী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর প্রতিবন্ধী তরুণদের ভূমিকা কী হবে?
৩। আপনার প্রস্তাবিত কাজ থেকে কারা উপকৃত হবে? প্রতিবন্ধী তরুণরা কীভাবে এবং কতটুকু উপকৃত হবে? বিশেষ করে তরুণ নারী এবং/অথবা অন্যান্য অত্যন্ত প্রান্তিক গোষ্ঠীর প্রতিবন্ধী তরুণরা কীভাবে উপকৃত হবে?
৪। আপনি কীভাবে প্রতিবন্ধী তরুণদের মধ্যে সংযোগ ও নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবেন?
৫। আপনি কীভাবে সবার নিরাপত্তা নিশ্চিত করবেন—যারা কাজ করছেন, অংশ নিচ্ছেন, সহায়তা পাচ্ছেন ইত্যাদি?
৬। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যঃ অনুগ্রহ করে আমাদের জানান, আপনি যে কাজটি করতে চাইছেন তার জন্য আপনার প্রেরণা কী?
৭। শুধুমাত্র সংগঠনগুলোর জন্যঃ অনুগ্রহ করে এমন কোনো উদাহরণ বা অভিজ্ঞতা বর্ণনা করুন যা প্রমান করে যে আপনি এই কাজটি সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন।
উপরের প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সর্বোচ্চ ৩০০০ অক্ষরের সীমা থাকবে (প্রায় ৫০০ শব্দ)।
আবেদনকারীদের একজন রেফারেন্স ব্যক্তির যোগাযোগের তথ্য দিতে বলা হতে পারে; এই ব্যক্তি অবশ্যই আবেদনকারীর কমিউনিটিতে পরিচিত কেউ হওয়া উচিত।
কারা অনুদান পাবে—প্যানেল কীভাবে সিদ্ধান্ত নেবে?
বাংলাদেশের প্রতিবন্ধী তরুণদের নিয়ে গঠিত প্যানেল তাদের নিজস্ব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে—এবং এই তহবিলের জন্য তারা যে মূল্যবোধগুলোতে একমত হয়েছে তার আলোকে—অনুদানপ্রাপ্তদের নির্বাচন করবে:
- প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত
- সর্বাধিক বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া এবং লিঙ্গসমতা নিশ্চিত করার জন্য কাজ করা
- অন্যায় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, সৃজনশীল হওয়া এবং সাহসী ঝুঁকি নেওয়া
- শেখা, বিশ্বাস ও যত্নকে কেন্দ্র করে কাজ করা
সব আবেদনকারীকে তাঁদের আবেদনের ফলাফল সম্পর্কে জানানো হবে।
আমি কীভাবে আমার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা পেতে পারি?
আমরা আবেদনকারীদের অনুরোধ করছি তাঁদের আবেদনে এআই (AI) ব্যবহার না করতে।
আপনার যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে লিটন বারুরীর সাথে litan.baruri@add-bangladesh.org এই ইমেইলে বা +৮৮০১৭০৬৩১৯০৮১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন